সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পাঞ্চলে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি ইসলামী আন্দোলন মহাসচিবের ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১ মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াতের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত

গাজীপুরে তিন জামায়াত নেতা গ্রেপ্তার, ১১ বোমা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদকসহ তিন জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে গাজীপুর অ্যান্টি টেররিজম ইউনিট। এ সময় তাদের কাছ থেকে ১১টি পেট্রোল বোমা, পাঁচটি ককটেল ও বই উদ্ধার করা হয়।

আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার হারুন অর রশিদ।
গ্রেপ্তার নেতারা গাজীপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন আলী, ফরিদপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. বদরুদ্দিন ও ফরিদপুর সিটি কলেজ জামায়াতের সাধারণ সম্পাদক ওহাব আলী।

পুলিশ সুপার জানান, কয়েকটি জেলার জামায়াতের সভাপতি-সম্পাদকসহ নেতাকমীরা সারা দেশে একযোগে নাশকতার পরিকল্পনা করার লক্ষ্যে সমবেত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গাজীপুর অ্যান্টি টেররিজম ইউনিট বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মহানগরীর রাজবাড়ীর সামনে সিএনজি স্টেশন এলাকা থেকে তিন জামায়াত নেতাকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১১টি পেট্রোল বোমা, ৫টি ককটেল ও জিহাদি বই উদ্ধার করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ