মাহদি হাসান সজিব : আশুরা’র অর্থ যদিও দশম৷ তবে সাধারণভাবে আশুরা বলতে মুহাররমের দশ তারিখকেই বুঝানো হয়৷
ইতিহাসের সব কালজয়ী উপাখ্যানের সাক্ষী এদিন৷ যার ফজিলাত সর্বজনবিদিত৷ তাইতো রমজানের পর রোযার দিক থেকে সর্বত্তমদিন আশুরাই৷ এমনকি উম্মতে মুহাম্মাদীর ওপর রমজানের পূর্বে আশুরার রোজা ফরজও ছিলো৷
হাদিস শরিফের মধ্যে রয়েছে , ‘রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা আল্লাহর মাস মহররমের আশুরার রোজা।’ সুনানে কুবরা-৪২১০
এ মর্যাদাপূর্ণ রোজা উম্মাতে মুহাম্মাদীর ওপর ফরজ হওয়া সম্পর্কে বর্ণিত আছে, যখন নবি কারিম সা. মদিনায় তাশরিফ আনেন; দেখেন, ওখানকার ইহুদিরা এদিনে রোজা রাখে৷ তাদের এ বিষয়ে জিজ্ঞেস করা হলে বললো, আমরাই তো এদিনে রোজা রাখবো৷ কেননা এটা আমাদের জন্য এক আনন্দের দিন৷
কারণ আল্লাহ তা'লা মুসা আ. এবং তার উম্মত বনি ইসরাইলকে এদিনে ফেরাউনের বর্বর নির্যাতন থেকে মুক্তি দিয়েছিলেন৷
তখন রাসুলে কারিম সা. বললেন মুসা আ. এর ব্যপারে তাদের থেকে আমরাই বেশি হকদার৷ তখন থেকেই এ রোজার নির্দেশ দেন তিনি৷ বুখারি—৩৩৯৭, মুসলিম—১১৩৯
এক হাদিসে হজরত জাবের রা. বলেন, রাসুলুল্লাহ সা. আমাদের আশুরার রোজা রাখার নির্দেশ দিতেন এবং তার প্রতি উৎসাহিত করতেন।
এ বিষয়ে নিয়মিত আমাদের খোঁজ-খবরও নিতেন। যখন রমজানের রোজা ফরজ করা হলো, তখন আশুরার রোজার ব্যাপারে তিনি আমাদের নির্দেশও দিতেন না নিষেধও করতেন না। এমনকি এ বিষয়ে আমাদের খবরও নিতেন না। মুসলিম শরিফ-১১২৮
অন্য হাদিসে হজরত ইবনে আব্বাস রা. বলেন, রাসুল সা. আশুরা ও রমজানের রোজা সম্পর্কে যেরূপ গুরুত্ব প্রদান করতেন, অন্য কোনো রোজা সম্পর্কে সেরূপ গুরুত্বারোপ করতেন না। বুখারি ও মুসলিম
অপর হাদিসে হজরত হাফসা রা. বর্ণনা করেন৷ চারটি কাজ রাসুল সা. কখনো ছেড়ে দিতেন না। তার মধ্যে একটি আশুরার রোজা। নাসায়ি শরিফ
এসব হাদিস দ্বারাই আশুরার পূর্ণ গুরুত্ব ও মর্যাদা অনুধাবিত হয়৷ যার ফজিলাত আরো স্পষ্ট হয় হজরত আবু কতাদা রা. এর হাদিস দ্বারা৷
তিনি বলেন, রাসুল সা. কে আশুরার রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দিলেন, এ