মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

‘বার্মার হত্যাকাণ্ড ইতিহাসের বর্বরচিত জাহিলিয়াতের চেয়েও মারাত্মক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ জয়নাল আবেদীন রংপুর:  ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, মিয়ানমারে নিরস্ত্র মুসলিম নিধনের যে প্রক্রিয়া চলছে তা ইতিহাসের সেই বর্বরচিত জাহিলিয়াতের চেয়েও মারাত্মক। সেখানে প্রতিদিন অসংখ্য মুসলিম মা বোনকে ধর্ষণ করে, জবাই করে হত্যা করা হচ্ছে। বসবাসের ঘর বাড়ি পুড়িয়ে দেয়া হচ্ছে। তা আর সহ্য করা যায় না।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রংপুর নগরীর সিগারেট কোম্পানি মোড় সংলগ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯নং ওয়ার্ড শাখার আয়োজনে বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসলামী আন্দোলন রংপুর ৯নং ওয়ার্ড শাখার সভাপতি ডাঃ মোঃ রশিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ইসলামী আন্দোলন রংপুর জেলা সভাপতি ও মেয়র পদ প্রার্থী জননেতা আলহাজ্ব এ টি এম গোলাম মোস্তফা বাবু।

পরে আসন্ন রংপুর সিটি কর্পোশেন নির্বাচনে ইসলামী আন্দোলনের মনোনীত মেয়র পদে আলহাজ্ব এটি এম গোলাম মোস্তফা বাবু, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে জনাব একরামুল হক, এবং ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে শরিপ মোঃ রাইহান উদ্দিন এর পক্ষে ভোট ও দোয়া চান রংপুর বাসীর কাছে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সেক্রেটারী আব্দুর রহমান ফারুকী, মহানগর সাংগঠনিক সম্পাদক আমিরুজ্জামান পিয়াল, যু্ব নেতা আতাউর রহমান, এরশাদুল হক, আমিনুল ইসলাম, ছাত্র নেতা ইউসুফ আলী, আতাউর রহমান হামেদী, শ্রমিক নেতা শামছুল ইসলাম প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ