শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে পেয়ে অধিকাংশ মার্কিনী লজ্জিত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অধিকাংশ  মার্কিনী মত দিয়েছেন যে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প অযোগ্য। সম্প্রতি অনুষ্ঠিত একটি জরিপের মাধ্যমে এ মতামত উঠে এসেছে।

জরিপে অংশ নেয়া ৫১ ভাগ মার্কিনী বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে পেয়ে তারা লজ্জিত। কোয়েনিপিয়াক বিশ্ববিদ্যালয় গতকাল (বুধবার) এ মতামত জরিপ প্রকাশ করেছে।

এছাড়া, জরিপে অংশ নেয়া ৫৯ ভাগ উত্তরদাতা বলেছেন ট্রাম্প সৎ ব্যক্তি নন, ৬০ ভাগ ব্যক্তি বলেছেন তিনি ভালো নেতৃত্বের অধিকারী নন এবং ৬১ ভাগ বলেছেন ট্রাম্প তাদের অনুভূতির কোনো মূল্য দেন না।

এছাড়া, প্রতিটি ইস্যুতে টুইট না করতে ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন বেশিরভাগ ভোটার। এছাড়া, ট্রাম্পের ব্যাপারে মার্কিন জনগণ যে বিভক্ত সেই বিষয়টিও মতামত জরিপে ওঠে এসেছে। ৯৪ ভাগ মার্কিন কৃষ্ণাঙ্গ ভোটার বলেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অযোগ্য। ৬০ ভাগ হিসপানিকও একই মত দিয়েছেন এবং ৫০ ভাগ শেতাঙ্গ ভোটার বলেছেন আমেরিকার শাসক হিসেবে তিনি যোগ্য নন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ