সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পাঞ্চলে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি ইসলামী আন্দোলন মহাসচিবের

সরকার ৫ লাখ রোহিঙ্গার ভরণ-পোষণের দায়িত্ব নিয়ে নজির স্থাপন করেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মিয়ানমারের আরাকান রাজ্য থেকে বিতারিত রোহিঙ্গাদের দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছেন। জনবান্ধব এ সরকার ৫ লাখ রোহিঙ্গার ভরণ-পোষনের দায়িত্ব গ্রহণ করে নজির স্থাপন করেছেন।

শুক্রবার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে ফয়রা ঋষি বাড়ির সামনের ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহ্বান জানান। বাংলাদেশ আজ আর কারো মুখাপেক্ষি নয়, এ দেশের মানুষকে না খেয়ে থাকতে হয় না।

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে এ ধারা অব্যাহত রাখতে তার হাতকে শক্তিশালী করতে হবে বলে মন্ত্রী জানান।

তিনি বলেন, বর্তমান সরকার অবহেলিত দক্ষিণ জনপদের ব্যাপক উন্নয়ন করেছেন। এ সরকার আগামীতে ক্ষমতায় আসলে এ জনপদ এশিয়ার সমৃদ্ধি অঞ্চলে পরিণত হবে।

রোহিঙ্গাদের সহায়তায় কাল মাঠে নামছে সেনাবাহিনী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ