সাইফুল ইসলাম রিয়াদ
সহসম্পাদক, আওয়ার ইসলাম
দুপুর বারোটা। সূর্য ঠিক মাথার উপর। সাথে মুষলধারায় বৃষ্টি । কাপড়- চোপড় ভিজে শরীরে ল্যাপ্টে আছে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ লাগছিল। তবু ছুটছি মানবতার দরদে। রক্তের টানে। ধর্মের টানে।
উখিয়ার কুতুপালং বাজারে নেমে হাঁটতে শুরু করলাম ডি ব্লকের দিকে। এটা স্থানীয়দের রাখা নাম। ব্লকগুলো এ থেকে জেড পর্যন্ত। এটা বালুখালীর বিভিন্ন লোকেশন স্পট।
কাদায় স্যাঁতসেঁতে পথ মাড়িয়ে চলছি আমরা চারজন। দু'জন বাঙালি আর দু'জন আরাকানি। সেখানে যেতে অনেকটা বন্ধুর পথ পাড়ি দিতে হয়।
ভয় আর শংকায় পেরিয়েছি খানিকটা পথ। এ পথে 'ছবি তোলা নিষিদ্ধ।' এখানে পুরনোদের আবাস। নতুনরা ঢুকছে আত্মীয়তার খাতিরে। নয়তো বা এখানে নতুনদের জায়গা নেই। একেবারেই ঘন বসতি। হাঁটার জন্য চার ফুট রাস্তা ছাড়া আর কোনো পথ বাকি নেই। সাড়ে তিন মাইল পথ বেয়ে পৌঁছলাম ডি ব্লকে। এখানে স্থানীয় বাসিন্দা নেই। সবাই রোহিঙ্গা শরণার্থী।
আমরা এসে পৌঁছলাম পাহাড়ের শেষ সীমায়। এখানে এসে সাক্ষাৎ হল এক রোহিঙ্গা আলেমের সাথে। তিনি এসেছেন চারদিন হল। চেহারায় আতংক বিরাজ করলেও আমাদের জন্য হাসিটা সৌজন্য উপহার দিতে ভুল করেন নি। তেরপালে বাঁধা ঘরটা শক্তপোক্ত মনে হলেও জবুথবু হয়ে পড়ে আছে। এর বাম পাশটা মাটিতে আছড়ে পড়েছে।
সালাম মোসাফাহা করতেই প্লাস্টিকের চেয়ার এগিয়ে দিলেন আমাদের দিকে। বসলাম। গল্পে গল্পে জানতে চাইলাম- ফেলে আসা অতীতটা কেমন ছিল ওনার।
কষ্টের দিনগুলি এভাবে মন্থন করছিলেন- এই যে ঘরটা দেখছেন এখানে আমার মা-বাবা রয়েছেন। ওনারা এসেছেন ছ'মাস আগে। সাথে আমার বউ-বাচ্চারাও এসেছে। কিন্তু আমি আসিনি।
ছিকংছড়ি, ফকিরাবাজার জামে মসজিদে ইমামতি করতাম। আকিয়াব জেলার অই এলাকা কিছুটা নিরাপদ ছিল। আমাদের গ্রামে জ্বালাও পোড়াও চলছিল। তাই মা বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম। মুসল্লিদের মায়া এবং মসজিদ বিরান হবার ভয়ে পালাইনি। থেকেছি। এখানে সাবাহি মক্তবে শিশুদের কুরআন পড়াতাম। ভালো লাগত।
একদিন মিলিটারি বাহিনী মসজিদে এসে তল্লাশি শুরু করে। তখন আমি মসজিদের ইমাম কক্ষে বসা। ওদের আসা টের পেয়ে দরজা লাগিয়ে চুপসে থাকি। কিন্তু এà