সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ১ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখা যায়। সেই হিসেবে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে নতুন আরবি বছর। আগামী ০১ অক্টোবর (১০ মহররম) পালিত হবে পবিত্র আশুরা।

রাজধানীর বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার থেকে মহররম মাস গণনা শুরু হবে, আগামী ১ অক্টোবর সারা দেশে পবিত্র আশুরা উদযাপিত হবে। আশুরা উপলক্ষে ১ অক্টোবর নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।

হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহররম। আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।  ইসলামের ইতিহাসে পবিত্র আশুরা অসংখ্য তাৎপর্যময় ঘটনায় উজ্জ্বল হয়ে আছে। কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসেন (রা.) এর শাহাদাত বরণের শোকাবহ ঘটনা আশুরার দিন সংঘঠিত হয়।

এই পৃথিবী সৃষ্টি, হজরত আইয়ুব (আ.)-এর কঠিন পীড়া থেকে মুক্তি, হজরত ঈসা (আ.)-এর আসমানে জীবিত অবস্থায় উঠে যাওয়াসহ অসংখ্য ঐতিহাসিক ঘটনায় মহররম মাসের ১০ তারিখ অবিস্মরণীয় ও মহিমান্বিত। পৃথিবীর মহাপ্রলয় বা কিয়ামত মহররমের ১০ তারিখে ঘটবে বলেও ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে।সূত্র- কালের কণ্ঠ

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ