মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

সিরাজগঞ্জে খাল থেকে মাদরাসাছাত্রের লাশ উদ্ধার: গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে একটি খাল থেকে মাদরাসাছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার উপজেলার সূবর্ণসাড়া কাঠেরপুর এলাকার মহির উদ্দিনের ছেলে ইউসুফ আলী (১৮) ও এক কিশোরকে গ্রেপ্তার করা হয় বলে বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান।

বেলকুচির মুকুন্দগাতী বাজারে ইসলামী ব্যাংকের পেছনের খাল থেকে সোমবার সকালে আরিফুল ইসলাম (১৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়।

আরিফুল বেলকুচি পৌরসভার খিদ্রমাটিয়া মহল্লার শহীদ শেখের ছেলে। সে ওই এলাকার শেরনগর ফাজিল সিনিয়র মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

ওসি বলেন, এ ঘটনায় আটজনকে আসামি করে একটি মামলা করেছেন নিহতের বাবা মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় দুপুরে স্থানীয়রা থানার সামনের সড়ক অবরোধ করে। পরে সেখান থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ