সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

ত্রাণ কাজে সহায়তার জন্য বিমান বাহিনীর ব্যবস্থাপনা কেন্দ্র গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ত্রাণ কাজে সহায়তার জন্য বিমান বাহিনীর বিশেষ ব্যবস্থাপনা কেন্দ্র গঠন করা হয়েছে।বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মোঃ জাহাঙ্গীর হোসেন ব্যবস্থা কেন্দ্রের প্রধান সমন্বয়কারীর ভূমিকা পালন করবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

বিমানযোগে আসা ত্রাণ সামগ্রী আনলোড ও ডেসপাসে সহায়তা করছে বাংলাদেশ বিমান বাহিনী ।

বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকের সদস্যরা নিজস্ব যন্ত্রপাতি ব্যবহার করে সিভিল এভিয়েশনের সঙ্গে সমন্বয়ে বিমান বন্দরে ত্রাণ সামগ্রী আনলোড এবং পরিবহনের কাজে সহায়তা করে যাচ্ছে।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে মাছ, বিস্কুট, চকলেট, নারকেল তেল, জেনারেটর, ফেমিলি কিট, লুঙ্গি ইত্যাদি। উল্লেখ্য যে, গত ১০ সেপ্টেম্বর থেকে বিভিন্ন দেশ থেকে রোহিঙ্গা শরণাথীদের জন্য ত্রাণ সামগ্রী আসতে থাকে।

সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে ইন্দোনেশিয়ার ২টি সি-১৩০ পরিবহন বিমান সোমবার সকালে প্রায় ২০ টন ত্রাণসামগ্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দর অবতরণ করে।  এ পর্যন্ত মোট ১৪টি বিমানযোগে সর্বমোট ২২৮ দশমিক ৭ টন ত্রাণ সামগ্রী চট্টগ্রামে এসে পৌঁছেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ