সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসায় কমনওয়েলথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখো রোহিঙ্গা শরণার্থীকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দেয়ায় কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন।

শনিবার তিনি এক বিবৃতিতে বলেন, নিজ বাড়িঘর ছেড়ে পালানো ছাড়া যাদের কোন উপায় ছিল না, বাংলাদেশ তাদের জন্য সীমান্ত খুলে দেয়ায় আমি উৎসাহিত। এই শরণার্থীরা রোহিঙ্গা মুসলিম। তারা জানিয়েছেন, মায়ানমার সংখ্যাগুরু বৌদ্ধ ও সরকারি বাহিনীর নিপীড়নের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন।

মহাসচিব স্কটল্যান্ড আরো বলেন, এটা একটি বড় ধরনের মানবিক সংকট এবং বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে যে, বাড়িঘর ছেড়ে পালিয়ে আসা এই শরণার্থীদের অধিকাংশই নারী ও শিশু।

তিনি বলেন, ‘জরুরি ভিত্তিতে খাবার, আশ্রয় ও পোশাকসহ মৌলিক চাহিদাগুলো পূরণের মাধ্যমে বাংলাদেশ সরকার ও জনগণ কমনওয়েলথের সুনাম অক্ষুণ্ণ রাখছেন। লাখো শরণার্থীর এই সংকটপূর্ণ মুহূর্তে এই সহায়তাগুলো অত্যন্ত প্রয়োজন। শরণার্থীদের মানবিক সহায়তা করা কমনওয়েলথ চুক্তির শর্তাবলীর সঙ্গে সঙ্গতিপূর্ণ।

সূত্র: বাসস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ