মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

৩০ টাকা দরে ওএমএসের চাল বিক্রি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বল্প মূল্য সরবরাহের লক্ষ্যে রবিবার থেকে সরকারিভাবে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা পর্যায়ে ৩০ টাকা কেজি দরে মোটা চাল বিক্রি করা হচ্ছে। একজন ক্রেতা ৫ কেজি করে চাল নিতে পারবেন। সরকার মনে করছে, ওএমএসের চাল বিক্রি শুরু হওয়ায় খোলা বাজারে চালের দাম কমে আসবে।

খাদ্য অধিদফতরের রেশনিং ডিপার্টমেন্টের চিফ কন্ট্রোলার তপন কুমার দাশ বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে অপেক্ষাকৃত কম দামে চাল সরবরাহের জন্য আজ সকাল থেকে সারাদেশে ওএমএসের চাল বিক্রি শুরু হয়েছে। আশা করছি এতে খোলা বাজারে চালের দাম কমে আসবে।’

তিনি জানান, মোট ৮০৬টি ওএমএস সেন্টারে পুরোদমে চাল বিক্রি করা হবে। এর মধ্যে বন্যাকবলিত ১৭৯টি এলাকার মানুষ কম দামে এই চাল পাবেন। রাজধানীর ১০৯টি ওএমএস সেন্টারে চাল পাওয়া যাবে। বাসস।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ