শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মুসলিম ভূমিতে দখলদার ও জঙ্গিতত্ত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুবায়ের আহমাদ

তেল, গ্যাস ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ মুসলমানদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রগুলো আজ দখল ষড়যন্ত্রের শিকার। ইহুদিরা ব্রিটেনের মদদে ফিলিস্তিনের জায়গা দখল করে স্বাধীন ফিলিস্তিনের মোট ভূখেণ্ডের ১০ শতাংশের মালিক হয়ে যায়।

১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হলে বিষয়টি সুরাহা করতে ‘এগিয়ে’ আসে জাতিসংঘ। সম্পূর্ণ বেআইনিভাবে ১০ শতাংশ জমির মালিকদের জন্য গোটা ফিলিস্তিনের অর্ধেকেরও বেশি ভূমি বরাদ্দ করে ১৯৪৮ সালের ১৫ মে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করে। রাতারাতি ইসরায়েলকে তারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেয়।

কিন্তু যে স্বাধীন রাষ্ট্রের জায়গা দখল করে ইসরায়েল নামক বিষফোঁড়ার জন্ম দেওয়া হলো সে রাষ্ট্রের সার্বভৌমত্বের স্বীকৃতি আজও দেয়নি জাতিসংঘ।

ইসরায়েলিদের ট্যাঙ্ক বা কামানের বিপরীতে শান্তিকামী ফিলিস্তিনীরা যখনই আত্মরক্ষার জন্য ইট পাটকেল হাতে নিয়েছে তখন ইহুদি নিয়ন্ত্রিত পশ্চিমা মিডিয়া ট্যাঙ্ক বা কামানের দিকে তাদের ক্যামেরাটা না ধরে ট্যাঙ্কের দিকে ইট-পাটকেল ছুড়া লোকটির ছবি তুলে পৃথিবীবাসীকে দেখিয়েছে, স্বাধীনতাকামী ফিলিস্তিনীরাই ‘মস্তবড় জঙ্গি’।

আর জঙ্গিদের নিধনে তো আন্তর্জাতিক সম্প্রদায় আপোষহীন। তাই ফিলিস্তিনীদের নিধনও ‘বৈধ’। জঙ্গি তকমায় ঢাকা পড়ে গেল ফিলিস্তিনীদের স্বাধীনতার অধিকার প্রসঙ্গ।

প্রাকৃতিক সৌন্দর্যে ভূসর্গ হয়েও দখলদারের আক্রমণে আক্রান্ত কাশ্মীর আজ ধ্বংসস্তুপে পরিণত। ১৯৪৭ সালে ভারত ভাগের সময় কাশ্মীরকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে না রেখে একে পূর্ণ আলাদা রাষ্ট্র হিসেবে রাখা হয়। রাখা হয় তাদের জন্য আলাদা জাতীয় পতাকা ও স্বায়ত্মশাসনের ব্যবস্থা।

কাশ্মীরের সরকারপ্রধানের পদকে রাখা হয় প্রধানমন্ত্রী। হঠাৎ কাশ্মীরিদের বুকেরর ওপর জগদ্দল পাথরের মতোই চেপে বসে ভারতীয় দখলদার বাহিনী। রাতের অন্ধকারে কাশ্মীরের প্রধানমন্ত্রী শেখ আব্দুল্লাহকে তার পদ থেকে অপসারণ করে গ্রেফতার করে ভারতীয় সেনাবাহিনী।

কাশ্মীরের স্বতন্ত্র মর্যাদা লুপ্ত করে একে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করে এর প্রধান