বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নায়িকারা কেন বুঝে না তাদের যৌবন পুঁজি করে হয় ব্যবসা: হ্যাপী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজনীন আক্তার হ্যাপী

বেশিরভাগ নায়িকা, গায়িকাদের শেষ বয়সের পরিণতি "অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না" টাইপ শিরোনামে নিউজ!এছাড়া নায়িকা গায়িকার অর্থের অভাব থাকুক বা না থাকুক তাদের জন্য পারিশ্রমিক হিসেবে জাহান্নাম তো থাকছেই!

এরা এতো বোকা কেন হয়! এরা কি বোঝেনা তাদের রূপ যৌবনকে পুঁজি করে ব্যবসা চলে, রমরমা ব্যবসা! কাজ শেষ তো, থুথুর মত ফেলে দেয়! অথচ আজকের নায়িকা-গায়িকারা গর্ব করে দুনিয়া কাঁপাচ্ছে। কাল কি হবে, কোনো হুশ আছে?

সিনেমাপাড়ায়,মিডিয়াপাড়ায় ক্যামেরার সামনে-পেছনে কতরকম নোংরামি চলে তা তো সবার কম বেশি জানা। আজকের এই রূপ কয়দিন?এই রূপ দিয়ে কোটি কোটি পুরুষের রাতের ঘুম হারাম করাই শুধু সম্ভব, একজন জান্নাতি জন্ম দেওয়া সম্ভব নয়!

আমিও ছিলাম তোমাদের কাতারে! রূপ-যৌবন তোমাদের চেয়ে কম ছিল না। জান্নাত পাবো কিনা জানিনা। তবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার এই জঘন্য অন্ধকার পথ থেকে আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন আলহামদুলিল্লাহ! এখন তাই আশা করার সাহস করি, হয়ত আল্লাহ জাহান্নাম থেকে হেফাযত করবেন!

যারা তোমরা মিডিয়া-ফিল্ম নিয়ে পড়ে আছো, তোমরা স্বীকার করো বা না করো, এটা যে কত নোংরাজগত তা তোমরা ভালমতই জানো। এখনো সময় আছে, ফিরে আসো! আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ!

হ্যাপীর ফেসবুক টাইমলাইন থেকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ