বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘একজন প্রবীণ আলেমের ওপর নৃশংস হামলার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’ কাউন্সিল সফল করতে মিরপুরে জমিয়তের মতবিনিময় সভা ইমাম কেন বেছে নিলেন আত্মহত্যার পথ? শায়খে চরমোনাইয়ের বিরুদ্ধে মামলা, দলের পক্ষ থেকে হুঁশিয়ারি ১ হাজার ওমরা যাত্রীর খরচ বহন করবেন সৌদি বাদশাহ এসএসসি-২০২৭ জানুয়ারিতে, ২০২৮ থেকে আসছে নতুন কারিকুলাম ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

১৭ দিনে ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে ১৭ দিনে ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে। গত  ২৫ আগস্ট থেকে রোহিঙ্গারা নতুন করে আসতে শুরু করে বাংলাদেশে।

মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানায়।

এতে বলা হয়, ২৫ আগস্টে মিয়ানমার সেনাদের নতুন করে নির্যাতন শুরু হওয়ার পর প্রতিদিন হাজার হাজার মুসলিম রোহিঙ্গা নাফ নদী পার হয়ে বা দুর্গম পাহাড়ি বনাঞ্চল পেরিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করছে।

বাংলাদেশে আগে থেকেই ৪ লাখ নিবন্ধিত রোহিঙ্গা বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে। যদিও স্থানীয়দের দাবি, প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি।

আর গত মাসে রাখাইনে রোহিঙ্গাদের ওপর সহিংসতা শুরু হওয়ার পর থেকেই জোয়ারের মতো রোহিঙ্গা প্রবেশ করছে বাংলাদেশে। সব মিলে এখন পর্যন্ত প্রায় ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে।

এছাড়া আসার অপেক্ষায় রয়েছে আরও হাজার হাজার রোহিঙ্গা। নতুন আসা এ রোহিঙ্গাদের বাংলাদেশ সরকার, বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ