মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

মুন্সীগঞ্জে ন্যাংটা বাবার মাজারে দুই নারীকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুন্সীগঞ্জে বারেকের ন্যাংটার মাজারে শাশুড়ি আমেনা বেগম (৬০) ও তার পুত্রবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার ভিটিশির মন্দির এলাকায় মঙ্গলবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, তাদের গলাকেটে হত্যা করা হয়েছে।

নিহত আমেনা বেগম ওই মাজারের নারী খাদেম হিসেবে পরিচিত ছিলেন। তাৎক্ষণিকভাবে তার পুত্রবধূর পরিচয় জানা যায়নি। তিনি শাশুড়ির কাছে বেড়াতে এসেছিলেন। কারা-কেন এ ঘটনা ঘটিয়েছে, এ ব্যাপারে এখনো কিছু যায়নি পুলিশ।

মাজারের খাদেম ম. মাসুদ খান জানান, রাতে আমেনা বেগম এবং তাইজুন খাতুন(৪৮) মাজারের ভিতর থাকে। সকাল এসে মাজারে ভিতরে তাদের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। মধ্যরাতে এই ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সকাল খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। মাজার থেকে মরদেহ দুইটি উদ্ধারে কাজ করছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

-ফাইল ছবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ