মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত দুই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন। আহতদের উদ্ধার করে কটিয়াদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুর আড়াইটার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের পাঁচলগোটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— পাকুন্দিয়া উপজেলার পুটিয়া গ্রামের জহুর আলীর ছেলে মো. আবুল হাশিম (৩৫)। তবে নিহত নারীর (৪৫) পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কটিয়াদী থেকে যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি কিশোরগঞ্জে আর পিকআপ ভ্যানটি ভৈরবের দিকে যাচ্ছিল। পাঁচলগোটা এলাকায় আসতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাশিম মারা যান।

অন্যদিকে মুমূর্ষু অবস্থায় ওই নারীকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ