সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

রোহিঙ্গাদের আশ্রয় দেয়া বাংলাদেশের সাংবিধানিক দায়িত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিয়ানমারে রাখাইন রাজ্য থেকে হত্যা-নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়া বাংলাদেশ সরকারের সাংবিধানিক দায়িত্ব।

শুক্রবার রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ মানববন্ধন পালিত হয়।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সংবিধানে বিশ্ব মানবতা ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর কথা পরিষ্কারভাবে বলা আছে। তাই মানবিক কারণে নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়া ও সাহায্য করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু সরকার এক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

রোহিঙ্গা সঙ্কট সমাধান করে তাদের নিজ দেশে ফেরত নিতে আন্তর্জাতিক মহলের মাধ্যমে মিয়ানমার সরকারকে বাধ্য করতে কূটনৈতিক উপায়ে চেষ্টা চালাতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব।

তিনি বলেন, ১৯৭৮ সালে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নির্যাতন করে বাংলাদেশে ঠেলে দিয়েছিল। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের আশ্রয় দেয়ার পাশাপাশি রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ করে ফেরত নিতে বাধ্য করেছিলেন।

তিনি আরও বলেন, এরপর ১৯৯২ সালে আবারও রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিলে বেগম খালেদা জিয়ার সরকার কূটনৈতিকভাবে তাদের ফেরত নিতে মিয়ানমারকে বাধ্য করেন।

কিন্তু বর্তমান সরকার রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে না। মিয়ানমারের বিমান ১৭ বার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করলেও তেমন কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

রোহিঙ্গাদের দায়িত্ব বাংলাদেশের নয় বলে সরকারের বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, বিশ্ববাসী যখন রাখাইন (আরাকান) রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের হত্যা, নির্যাতন ও নিজেদের বসতবাড়ি থেকে উৎখাতের বিরুদ্ধে সোচ্চার, তখন বাংলাদেশ সরকার নিশ্চুপ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ