মুফতি মুহাম্মাদ শোয়াইব
বর্তমান বিশ্বে মুসলমানরা নাজুক একটি সময় পার করছে। সমগ্র বিশ্বে মুসলমানরা আজ ভয়ানক এক সঙ্কটের জালে জড়িয়ে পড়ছে। কোথায়ও তাদের আশ্রয় নেয়ার জায়গা নেই। সব কটি মুসলিম রাষ্ট্রের ওপর একের পর এক বিপদের ঘনঘটা বিস্তার লাভ করছে। সমগ্র বিশ্বে মুসলমানরাই সবচেয়ে বেশি অপদস্ততা ও অসহায়ত্বের শিকার।
অপরদিকে, কাফের, মুশরিকরা সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে। মুসলমানদের ওপর তারা বিভিন্নভাবে ক্ষমতা ও আধিপত্য বিস্তার করে রেখেছে। অথচ কুরআনে কারিমের একাধিক জায়গায় মুমিনদের সাহায্য-সহযোগিত ও বিজয়ের স্পষ্ট ঘোষণা রয়েছে।
যেমন— সুরা রুমের ৪৭নং আয়াতে আছে, ‘মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব।’ সুরা হাজের ৩৮নং আয়াতে আছে, ‘আল্লাহ মুমিনদের রক্ষা করেন।’
সুরা আনফালের ১৯নং আয়াতে আছে, ‘আল্লাহ মুমিনদের সঙ্গে আছেন।’ সুরা নিসার ১৪১নং আয়াতে আছে, ‘আল্লাহ কখনোই মুমিনদের বিরুদ্ধে কাফিরদের জন্য কোনো পথ রাখবেন না।’ সুরা মুনাফিকুনের ৮নং আয়াতে আছে, ‘শক্তি তো আল্লাহর আর তার রাসুল ও মুমিনদের।’
এ সব আয়াত দ্বারা এ কথাই প্রমাণিত হয়, আল্লাহ তায়ালা মুমিনদের গায়েবিভাবে সাহায্য করবেন।
আমরা দেখি, বর্তমানে সমগ্র বিশ্বে মুসলমানরাই সবচেয়ে বেশি অপদস্ততা ও লাঞ্ছনার শিকার। মুসলমানদের অসহায়ত্বকে পুঁজি করে কাফের, মুশরিক ও নাস্তিকরা একে একে মুসলিম রাষ্ট্রগুলো দখল করছে। তাদের নগ্ন আগ্রাসনের শিকার হয়েছে।
আফগানিস্তান আর ইরাক হারিয়েছে তেলসম্পদের মূল্যবান ভাণ্ডার। এসব দেশের শিক্ষা-সংস্কৃতি জিম্মি হয়ে আছে ইহুদি-খ্রিস্টানদের হাতে। ইহুদি-খ্রিস্টানদের ইসলাম বিদ্বেষ এতটাই চরমে পৌঁছেছে যে, তারা মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ চিত্র প্রকাশ করে, চলচ্চিত্র নির্মাণ করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্রকে কালিমা লিপ্ত করার মত ধৃষ্টতাও দেখাচ্ছে। প্রতিনিয়ত মুসলিম জনপদ কোনো না কোনো মজলুম মুসলমানের রক্তে রক্তাক্ত হচ্ছে।
এই তো এখন মিয়ানমারের রাখাইন প্রদেশে মাজলুম রোহিঙ্গা মুসলমানের কান্নায় পৃথিবীর আকাশ-বাতাশ ভারী হয়ে উঠেছে। সাম্প্রদায়িক বৌদ্ধদের নির্মম নির্যà¦