সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মসজিদে পত্রিকা পড়া ও ওয়াকফের জমি বিক্রি করা কি জায়েজ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদ সংক্রান্ত প্রয়োজনীয় ৪ টি মাসয়ালা, যা আমরা সচরাচর জানার জন্য প্রশ্ন করে থাকি। দেখে নিন উত্তরগুলো।

জমি ওয়াকফ করে ফেরত নেয়া যাবে কি?

মাসয়ালা : না। ওয়াকফ করার পর তা আবার ফেরত নিতে পারবে না।
বাদায়ে সানায়ে : ২/২২০ , হিন্দিয়া : ৩/২৯১

মসজিদের ওয়াকফ জমি বিক্রি করা যাবে?

মাসয়ালা : না। যে কোনভাবে হোক উক্ত জমি মসজিদের অধিকারে ফিরিয়ে আনতে হবে।
ফাতাওয়া শামি ২/৫৮৩ , ইমদাদুল মুফতি : ৭৪৯

মসজিদের ওপর মাদরাসা নির্মাণ জায়েয ?

মাসয়ালা : স্থায়ী ভাবে মাদরাসা নির্মাণ জায়েজ নয়। তবে প্রয়োজনে অস্থায়ীভাবে মাদরাসা হিসেবে ব্যবহার করা যাতে পারে। আর মসজিদ যেহেতু ইসলামি শিক্ষার কেন্দ্র তাই অস্থায়ীভাবে কুরআন হাদিস শিক্ষার যে কোনো ব্যবস্থা করা যাবে।
রদ্দুল মুহতার : ৬/৫৪৮ , আল বাহরুর রায়েক ৫/৩৭৯

মসজিদে পত্রিকা পড়া যাবে কি?

মাসয়ালা : পত্রিকায় অনেক নারী-পুরুষের ছবি থাকে । এ জাতীয় পত্রিকা মসজিদে ঢুকানো মারাত্মক গুনাহ। ছবিবিহীন দ্বীনী পত্রিকা মসজিদে পড়া জায়েয।
রদ্দুল মুহতার : ১/৬৬০


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ