সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

রোহিঙ্গা নারী-পুরুষ বাংলাদেশে বিয়ে করতে পারবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রোহিঙ্গারা বাংলাদেশের মানুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন না। যদি কোনো কাজি রোহিঙ্গাদের বিবাহ নিবন্ধন করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনা সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।

আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় জেলা প্রশাসকেরা কক্সবাজার এলাকায় বসবাসরত রোহিঙ্গারা যাতে বাংলাদেশের মানুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ না হতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করেছিলেন।

এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, রোহিঙ্গাদের বিবাহের বিষয়ে আজই আইন মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। এই অনুযায়ী এখন থেকে যদি কোনো কাজি রোহিঙ্গাদের বিবাহ নিবন্ধন করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অর্থাত্ এ দেশে রোহিঙ্গাদের সঙ্গে বাংলাদেশিদের বিবাহ নিষিদ্ধ করা হয়েছে। তাই নিবন্ধন হলেও সেটি অবৈধ হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ