সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

ট্রেন থেকে নামতে এমপি আহত হওয়ায় স্টেশন মাস্টার বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ট্রেন থেকে নামতে গিয়ে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম আহত হয়েছেন। আর এ ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছেন স্টেশন মাস্টার।

জানা যায়, চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে তানভীর ইমাম আহত হওয়ায় তার সমর্থকেরা উল্লাপাড়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল বাতেনকে মারপিট করেছেন। পরে দায়িত্বে অবহেলার অভিযোগে বুধবার রাতে স্টেশন মাস্টার শামছুল আলমকে সাময়িকভাবে বরখাস্ত করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে কর্মকর্তা অসীম কুমার জানান, আন্তঃনগর ট্রেনে যাত্রী ওঠা-নামার নির্ধারিত সময় ৩ মিনিট হলেও এমপি তানভীর ইমামের জন্য সাড়ে ৪ মিনিট সময় দেওয়া হয়। তারপরও সহকারী স্টেশন মাস্টার আব্দুল বাতেন ক্লিয়ারেন্স দিলে এমপি সাহেব আকস্মিকভাবে ট্রেন থেকে নেমে পড়েন। বাতেন নির্দোষ ছিলেন। তাকে অহেতুক মারধর করেছে এমপির লোকজন। আহতাবস্থায় বাতেন পাকশী রেলওয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্টেশন মাস্টার শামছুল আলম জানান, গত সোমবার বিকেলে ট্রেন থেকে নামার সময় পা পিছলে পড়ে এমপি সাহেব সামান্য আহত হয়েছেন। আর আমি কী অপরাধ করলাম যে আমাকে বরখাস্ত করা হলো। আমি তো এমপির সাথেই ছিলাম।

এ বিষয়ে স্থানীয় সাংসদ তানভীর ইমাম জানান, স্টেশন মাস্টারদের নির্বুদ্ধিতার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। সাধারণত এ স্টেশনে ট্রেন কমপক্ষে পাঁচ মিনিট দেরি করে। কিন্তু মাত্র চার মিনিট পর ট্রেনটি ছেড়ে দেয়। আমি নামতে গিয়ে পড়ে যাই।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ