সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

মিরপুরের আস্তানায় মিলল ৭ লাশ, অভিযান স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মিরপুরের মাজার রোডের 'জঙ্গি আস্তানায়' পুড়ে কয়লা হয়ে যাওয়া ৭টি মাথার খুলি ও বিভিন্ন অঙ্গ পাওয়া গেছে। কক্ষের মধ্যে এখনও ৫৫ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে।

বুধবার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।

এগুলো নারী না পুরুষের -তা নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে ধারণা করা হচ্ছে- মাথার খুলিগুলো জঙ্গি আব্দুল্লাহ, তার দুই স্ত্রী, দুই সন্তান ও দুই সহযোগীর।

র‌্যাব জানায়, সারোয়ার ও তামিমসহ বড় বড় জঙ্গিরা ওই বাড়িতে ঘুমাতো। ওই বাড়িটি ছিল জঙ্গিদের ট্রেনিং সেন্টার।

আব্দুল্লাহ জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় ও অর্থ দিয়ে সহযোগিতা করতো। তিনি জেএমবির সদস্য হন ২০০৫ সালে।

ভবনের ৫ তলায় বিস্ফোরণের ফলে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে,কেমিক্যাল ৪ তলায় ছড়িয়ে পড়ে সেখানেও আগুন ধরে যায়।

গত সোমবার মধ্যরাতে মিরপুর মাজার রোডের বর্ধনবাড়ি এলাকার এক প্রবাসীর মালিকানাধীন ছয়তলা বাড়িটি ঘেরাও করে র‍্যাব।

বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে জঙ্গিদের অবস্থান চিহ্নিত করে র‍্যাব। পরে বাড়ির বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

‘কমল প্রভা’ নামের বাড়িটির ২৪টি ফ্ল্যাটের মধ্যে ২৩টি ফ্ল্যাটের ৬৫ জন বাসিন্দাকে সোমবার রাতেই সরিয়ে নেয় র‍্যাব।

জঙ্গি আস্তানাটি ঘিরে রাখার প্রায় ২৪ ঘণ্টার মাথায় মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে বাড়িটিতে পরপর তিনটি বড় ধরনের বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের পর র‍্যাবের কর্মকর্তারা বলেন,বাড়ির ভেতরে থাকা জঙ্গিরা নিজেরা বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হয়েছেন।

রাজধানীর মিরপুরের মাজার রোডের জঙ্গি আস্তানার অভিযান স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আবারো অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।

অভিযান স্থগিত

রাজধানীর মিরপুরের মাজার রোডের জঙ্গি আস্তানার অভিযান স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আবারো অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান যুগান্তরকে এ তথ্য জানান।

মুফতি মাহমুদ খান জানান, আজকের মতো অভিযান স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আবারো অভিযান শুরু হবে। তবে কখন থেকে অভিযান শুরু হবে- সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।

প্রসঙ্গত, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা এলাকায় জঙ্গি আস্তানা থেকে সোমবার দিবাগত রাত আড়াইটায় দুই জঙ্গিকে আটক করে র‌্যাব। আটককৃত দুই সহোদর হলো মাসুদ ও খোকন। তবে ওই দুই সহোদর ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত থেকে মিরপুরের দারুস সালামের ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাব।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ