বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কেমন কাটল রোহিঙ্গার ঈদ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান হাফিজ: গত শনিবার বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভির্যতার সাথে পালিত হয়েছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। চাঁদ দেখার উপর ভিত্তি করে বার্মার মুসলমানরাও ঈদুল আযহার ধর্মীয় রীতিনীতি পালন করেছে। তবে তাতে ছিল না কোন আনন্দ-উদ্দিপনা। কারণ দেশের উত্তরাঞ্চলের রাজ্য আরাকানের রোহিঙ্গা মুসলমানদের ভয়াবহ পরিস্থিতে উৎসবে উল্লাস না থাকাটাই স্বাভাবিক। শুধু বার্মা নয়, বিশ্বের মুসলমানদের মধ্যে এবারের ঈদ উৎযাপনে আনন্দের মাত্রা ছিল খুবই কম।

আমাদের মংডু, বুথিদং ও রাথিদং প্রতিনিধি জানিয়েছে, উত্তর আরাকানের কোথাও বড় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়নি। তবে ঘরোয়াভাবে নামাজ আদায় করে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে রোহিঙ্গারা। অন্যদিকে যেসব এলাকায় বর্মী সেনাবাহিনী তাণ্ডব চালিয়েছে, সেসব এলাকার রোহিঙ্গাদের মনেই ছিল না দিনটা ঈদের। আতংক, উৎকন্ঠা ও শঙ্কায় হাজার হাজার রোহিঙ্গা আজও বাংলাদেশের সীমান্তের দিকে চলে গেছে।

প্রতিনিধিরা জানিয়েছে, ঈদের দিনেও বিচ্ছিন্ন কিছু রোহিঙ্গা পল্লীতে হামলা চালিয়েছে সামরিক বাহিনী।

প্রতিদিনকারমত আগুন দিয়েছে রোহিঙ্গাদের ঘরবাড়িতে। চালিয়েছে বেপরোয়া গুলাগুলি। লুট করেছে রোহিঙ্গাদের সম্পদ। বিশেষ করে মংডুর বুড়াসিকদার পাড়া, ও রিম্মতং-এর হামলা ‍উল্লেখযোগ্য।

অন্যদিকে ঈদের দিন বিকেলে ঢেঁকিবনিয়া উত্তরপাড়ায় সেনাদের গুলিতে মারা গেছে স্বামী-স্ত্রী।

এদিকে বাংলাদেশে আশ্রিতব্য অধিকাংশ রোহিঙ্গা জামায়াতের সাথে ঈদের নামাজ আদায় করতে পারেনি। তবে অনেকে খোলা আকাশের নামাজ পড়েছে। ।

অন্যদিকে বাংলাদেশের ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গারা জামায়াতের সাথে ঈদের নামাজ আদায় করেছে। তবে কোন পশু কুরবানি করতে পেরেছে কিনা তা জানা যায়নি। একটি পক্ষ কিছু কুরবানির পশু দিতে চাইলেও, পরে সিদ্ধান্ত থেকে সরে এসছে। অপর্যাপ্ত গোশত কাকে রেখে কাকে দিবে-এমন ভাবনা থেকে পিছিয়ে যায় তারা।

বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের একজন বাসিন্দা জানান, নতুনভাবে আসা রোহিঙ্গারা খাবারের জন্য হাহাকার করছে। আসার সময় যেসব টাকা পয়সা এনেছিল তা দালালেরা লুট করে নিয়েছে। নিঃস্ব রোহিঙ্গাদের অনেকে ৪ দিনেরও বেশি সময় ধরে উপোস। বালুখালি ক্যাম্পে অনাহারে মারা গেছে এক রোহিঙ্গা নারী। এছাড়া ২ হাজারেরও বেশি রোহিঙ্গা শিশু সীমান্তে ঝুঁকির মধ্যে রয়েছে।

সূত্র: আরাকান টিভি

উখিয়ার বালুখালিতে থাকার জায়গা পাচ্ছে নতুন রোহিঙ্গারা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ