মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

সেতু ভেঙে ১২ মুসল্লি আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :ময়মনসিংহে ঈদের জামাত শেষে বাড়ি ফেরার পথে একটি সেতু ভেঙে কমপক্ষে ১২ জন মুসুল্লি আহত হয়েছেন। শনিবার জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে উত্তররানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সেখানে ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন মুসুল্লিরা। বিকট শব্দে নদীর ওপরের সেতুটি ভেঙে পড়ে। এতে কমপক্ষে ১২ জন মুসুল্লি আহত হন।

পরে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর গুরুতর জখম অবস্থায় চারজনকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ