মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

নারীর ৩৫ টুকরা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গাজীপুরের আশুলিয়ায় একটি বাড়ি থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর ৩৫ টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার রাতে জামগড়া এলাকার প্রবাসী মাসুদ মিয়ার ভাড়া বাড়িতে একটি ড্রামে লাশের টুকরাগুলো পাওয়া যায়।

স্থানীয়রা বলেন, ওই ঘরে স্বামী-স্ত্রী দুইজন থাকতেন। স্ত্রীকে হত্যার পর স্বামী পালিয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ।

আশুলিয়া থানার এসআই মলয় কুমার সাহা বলেন, ঘরের মধ্যে একটি ড্রামের ভিতর থেকে অর্ধগলিত লাশের টুকরাগুলো পাওয়া গেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

এসআই মলয় বলেন, “লাশটি কোনো যুবতী নারীর। হাত-পা, মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মিলে ৩৫টি টুকরা করা হয়েছে।”

টুকরাগুলো একটি প্লাস্টিকের ড্রামের ভিতরে ছিল। নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

 

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ