সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

দা ছুরি বিক্রিতেও সাবধান: র‍্যাব মহাপরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ছুরি, কাঁচি, দা ইত্যাদি ধারালো অস্ত্র বিক্রির সময় সাবধানতা অবলম্বন করতে বিক্রেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ। যদি ক্রেতাকে সন্দেহ হয়, তাহলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে খবর দিতেও অনুরোধ করেন তিনি।

আজ শুক্রবার রাজধানীর আফতাবনগর পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে এসব কথা জানান র‍্যাব মহাপরিচালক।

এ সময় রাজধানীতে যেন যেখানে সেখানে পশু কোরবানি করা না হয় সে জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানান র‍্যাবের এই শীর্ষ কর্মকর্তা। সরকার নির্ধারিত স্থানেই পশু কোরবানির আহবান জানান তিনি।

ছুটিতে ঢাকা ফাঁকা হয়ে যাওয়ার কারণে চুরি ছিনতাই বা অন্য অপরাধ যেন সংঘটিত হতে না পারে সে জন্য রাজধানীর সব বাসাবাড়ি, অফিস, ব্যাংক এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বেনজীর আহমেদ।

এমআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ