সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

রোহিঙ্গাদের প্রতি প্রধানমন্ত্রীর মানবিক দৃষ্টি রয়েছে: মোহাম্মদ নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম রোহিঙ্গাদের প্রতি প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক দৃষ্টি আছে বলে দাবি করে বলেছেন, শেখ হাসিনা রোহিঙ্গাদের মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে বলে তারা বিভিন্ন সময়ে দলে দলে বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে। তবে এভাবে চলতে পারে না। মিয়ানমার রোহিঙ্গাদেরকে বাংলাদেশের ওপর চাপিয়ে দিতে পারে না।

তিনি আরও বলেন, এ সমস্যার সমাধান হওয়া উচিত। আন্তর্জাতিকভাবে মিয়ানমারকে বলা উচিত রোহিঙ্গাদের প্রতি নির্যাতন বন্ধ করতে।

মোহাম্মদ নাসিম আজ বুধবার বিকেলে টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজের নামকরণ ও মনোগ্রাম উম্মোচন এবং ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেলারেল হাসপাতাল প্রাঙ্গনে হাসপাতালের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের প্রতিকৃতি উম্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্য মন্ত্রী শেখ হাসিনা মেডিকেল কলেজের চলমান উন্নয়ন কাজ ও ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেলারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, পুলিশ সুপার মাহবুব আলম, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোহাম্মদ আলী, সিভিল সার্জন শরিফ হোসেন খান, ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেলারেল হাসপাতালের তত্ত্বাবয়ায়ক ডাঃ পুতুল রায়সহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ