সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

রোহিঙ্গা প্রবেশের পেছনে ষড়যন্ত্র থাকতে পারে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'রোহিঙ্গাদের প্রবেশের সঙ্গে ষড়যন্ত্রমূলক রাজনীতির সম্পর্ক থাকতে পারে। বিষয়গুলো সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।'

মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি আরও বলেন, 'রোহিঙ্গা অনুপ্রবেশ এ দেশে কঠিন পরিস্থিতি সৃষ্টি করছে। এতে বাংলাদেশ বারবার প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। মিয়ানমার সরকারের কাছে আহবান জানিয়ে বলবো, জাতিসংঘের অনুশাসন অনুযায়ী তাদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন।'

ওবায়দুল কাদের বলেন, 'মানবিক দিক বিবেচনা করে বারবার রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হচ্ছে। কিন্তু আর্থিক কারণে ত্রাণ সংকুলান করা বেশ কঠিন। যেখানে কক্সবাজারে ঠাঁই নাই অবস্থা, সেখানে রোহিঙ্গাদের বেশিসংখ্যক উপস্থিতি সামাজিক বিপর্যয় সৃষ্টি করছে।'

এ সময় তিনি বিএনপি নেত্রীর রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার আহবানের সমালোচনাও করেন।

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ