শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ভারতের মাদরাসায় তালাক বিষয়ক কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ‘তিন তালাক অসাংবিধানিক, অবৈধ, পাপ’, ভারতের সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির ডিভিশন বেঞ্চের রায় দেয়া হয় গত ২২ আগষ্ট। কার্যত এ রায়ের পর মাদরাসায় চালু হতে চলেছে ‘তালাকের ক্লাস’। “তালাক একটি রক্ষাকবচ, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষই এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহল নয়।

তাই এবার আমরা শরিয়ত মেনে সুন্নত অনুযায়ী মাদরাসার পড়ুয়াদের তালাক নিয়ে সঠিক শিক্ষা দেব”, জানিয়েছেন দরগা অল হজরতের ‘দরুল ইফতা মঞ্জর ইসলামের’ প্রধান সইদ কাফিল হাসমি।

এমনিতে ভারতের উত্তরপ্রদেশের এই মাদরাসায় সমস্ত পঠন পাঠন হয় কুরআন এবং হাদিসের নিয়ম মেনেই। তবে এবার মাদরাসার সিলেবাসে অন্তভুর্ক্ত করা হবে তালাকের বিষয়টিও, জানিয়েছেন সইদ কাফিল হাসমি। দরগা অল হজরতের অন্তর্গত সমস্ত মাদ্রাসাগুলোতেও তালাক বিষয়টিকে পাঠ্যক্রমে রাখা হবে বলে জানিয়েছেন তিনি। তালাক কী, কেন এবং তালাকের ইতিবাচক বিষয়গুলো কী-এই সমস্ত বিষয়ই পড়ানো হবে মাদরাসায়।

সূত্রের খবর, অনুযায়ী, এই পাঠ্যক্রমে শিক্ষা অর্জন করে পড়ুয়ারা নাকি ইসলাম ধর্মাবলম্বীদের তালাক নিয়ে পরামর্শ দেবে। ছোট ছোট শিশুদের ওপর তালাকের প্রভাব কী, সে বিষয়েও নাকি উপযুক্ত পাঠ্যক্রম রাখা হবে মাদরাসায়।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ