শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কাশ্মিরে গেরিলার গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জম্মু-কাশ্মিরের অনন্তনাগে গেরিলাদের হামলায় পুলিশের এক সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত পুলিশ কর্মকর্তার নাম আব্দুল রশিদ শাহ (৫৫)। তিনি পুলিশের উপ-পরিদর্শক পদে কর্মরত ছিলেন।

গতকাল (সোমবার) বিকেলে সন্দেহভাজন গেরিলাদের গুলিতে ওই পুলিশ কর্মকর্তা নিহত হন। নিহত আব্দুল রশিদ শাহ অনন্তনাগ জেলার কাজিগান্দ এলাকার পানজাথ এলাকার বাসিন্দা ছিলেন।

অনন্তনাগের সিনিয়র পুলিশ সুপার আলতাফ খান সন্ত্রাসীদের গুলিতে পুলিশের ওই সিনিয়র কর্মকর্তা নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

মাহেন্দি কাদাল এলাকায় আব্দুল রশিদ শাহ যেখানে গুলিবিদ্ধ হন সেখান থেকে মাত্র ২০০ মিটার এলাকায় সাদ্দের থানা অবস্থিত। অনন্তনাগের ব্যস্ততম মাহেন্দি কাদাল এলাকায় তিনি যান নিয়ন্ত্রণ করছিলেন। এ সময় তার কাছে কোনো অস্ত্র ছিল না।

বুকের ডান দিকে গুলিবিদ্ধ হলে আব্দুল রশিদকে দ্রুত অনন্তনাগ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগরে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

ওই ঘটনার খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের সন্ধানে ব্যাপক তল্লাশি শুরু করেছে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ