বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পাকুন্দিয়ায় নদী ভাঙ্গন সমস্যা প্রকট, বিলীন হচ্ছে জমি ঘরবাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূরুল জান্নাত মান্না : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নদী ভাঙ্গন সমস্যা প্রকট আকার ধারণ করেছে। নদীর পানিও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নদী ভাঙ্গন। এতে মানুষের দুর্ভোগ আরও বেড়ে গেছে। ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আশ্রয়হীন হয়ে পড়ছে সাধারণ মানুষ।

উপজেলায় ব্রহ্মপুত্র নদের ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। দক্ষিণ চরটেকি গ্রামের অবস্থা সবচেয়ে ভয়াবহ। প্রচণ্ড স্রোতের কারণে গত এক সপ্তাহে গ্রামটির শতাধিক ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্র নদের ভাঙন অব্যাহত থাকায় দক্ষিণ চরটেকিসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। ভাঙনের হুমকির মুখে রয়েছে আরও বেশ কয়েকটি স্থাপনা।

নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙনের তীব্রতা আরো বৃদ্ধি পেয়েছে বলে জানান এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ, আব্দুল মালেক ও মুর্শিদ উদ্দিন তাদের ঘরবাড়ি, বাবা ও দাদার কবরস্থান নদীতে তলিয়ে গেছে। প্রতিদিন এসে তারা অথৈই পানির দিকে তাকিয়ে নিজেদের বাড়ির স্থানটি চেনার চেষ্টা করেন।

ভুক্তভোগীরা বলেন, ‘‘আমরা সরকারের কাছে চাল ডালের মতো কোন সাহায্য চাই না। সরকারের কাছে আমাদের একটাই দাবি, নদী ভাঙ্গন বন্ধে ব্যবস্থা নেয়া হোক। তাহলেই আমাদের হাজার কোটি টাকার সম্পত্তি বেচে যাবে। তাহলেই আমরাও বেচে যাবো।’’

তরুণ আলেমদের ফেসবুক গ্রুপ ‘আসহাবে কাহাফের’ ত্রাণ বিতরণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ