মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র জানজট; অতীষ্ট যাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েই চলেছে। ঘরমুখো মানুষের স্রোত, গরুবাহী ও মালবাহী ট্রাকসহ অতিরিক্ত গাড়ির চাপের কারণে মহাসড়কে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। এছাড়া মহাসড়ক সংস্কারে কারণে সৃষ্টি হয়েছে এই যানজট।

আজ সোমবার ভোর থেকে কয়েকটি পয়েন্টে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। তবে এই যানজট কোথাও ১৫/২০ মিনিটের মতো বেশি স্থায়ী হয়নি।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত চার লেনের কাজ চলছে। অন্যদিকে, উত্তরবঙ্গের ২৬টি জেলার ৯২টি রোডসহ ১২২ রোডের যানবাহন এ মহাসড়ক দিয়ে চলাচল করায় রাস্তায় যানবাহনের চাপ বেশি লক্ষ্য করা গেছে। এর ফলে মহাসড়কে যানবাহন ধীর গতিতে চলাচল করছে। এর মধ্যে ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় বিকল হওয়া ও ছোট খাটো দুর্ঘটনার কারণে মাঝে মধ্যেই যানজটের সৃষ্টি হচ্ছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে যানজটের সূত্রপাত হলেও মির্জাপুরের ধেরুয়া রেলক্রসিং, গোড়াই বাসস্ট্যান্ড, মির্জাপুর বাইপাস, পাকুল্লা, নাটিয়া পাড়া, করটিয়া, পৌলি ও এলেঙ্গা পয়েন্টে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়াও বঙ্গবন্ধু সেতু পারাপারের সময় ওজন স্কেলে মালামাল ওজনের জন্য লোড-আনলোড করতে গিয়ে ট্রাকের দীর্ঘলাইন পড়ে যাচ্ছে।

যার কারণে বঙ্গবন্ধু সেতুর ওজন স্কেল থেকে মহাসড়কের একলেনে ৩/৪ কিলোমিটার দীর্ঘ ট্রাকের লাইন থাকে। এই লাইন ভোর রাত থেকে দুপুর ১টা পর্যন্ত থাকে।

টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মাহবুব আলম জানান, মহাসড়কের বিভিন্ন জায়গায় চলছে সংস্কার কাজ। এর ফলে মহাসড়কের অনেকাংশেই একপাশ দিয়ে গাড়ি চলাচল করাই কয়েকটি পয়েন্টে যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে ও জেলা পুলিশ সঠিক তদারকির কারণে কোথাও যানজট দীর্ঘস্থায়ী হচ্ছে না। মহাসড়ক সচল রাখতে সোমবার থেকে সাতশ পুলিশ মহাসড়কে কাজ করবে বলেও জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ