মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

জামেয়া রেঙ্গার মুহাদ্দিস আল্লামা মুফতি তালিবুদ্দীনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবাদ বিন সিদ্দিক : সিলেটের শীর্ষ ইসলামি বিদ্যাপীঠ ঐতিহ্যবািহী জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা’র সিনিয়র মুহাদ্দিস ও সহকারি শিক্ষাসচিব আল্লামা মুফতী তালিবুদ্দীন [কাতিয়া হুজুর] আর নেই।

আজ সোমবার দুপুর ২টা ২৫ মিনিটের সময় চিকিৎসাধীন থাকা অবস্থায় সিলেট ইবনে সিনা হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মুফতি তালিবুদ্দীন দীর্ঘ দিন সিলেট শহরস্থ ভার্থখলা মাদরাসার মুহাদ্দিস ও শিক্ষাসচিব ছিলেন। জামিয়া দারুল কুরআন সিলেটেও এক বছর মুহাদ্দিস হিসেবে খেদমত আঞ্জামা দিয়েছেন। ২০১৫ সাল থেকে আমৃত্যু জামেয়া রেঙ্গার মুহাদ্দিস, সহকারি শিক্ষাসচিব ও হোস্টেল সুপারের দায়িত্ব পালন করেন। এছাড়াও সিলেটের বেশ ক’টি মাদরাসায় খণ্ডকালীন হিসেবে হাদীসের বিভিন্ন কিতাবের দারস দিতেন। তানজিমুল মাদারিস সিলেট বিভাগের সহকারি পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বও পালন করেছেন।

মাওলানা তালিবুদ্দীন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৯ বছর। তিনি পাঁচ ছেলে, ১ মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দেশ-বিদেশে তার হাজার হাজার ছাত্র রয়েছে। তিনি জামেয়া রেঙ্গার একজন নিবেদিতপ্রাণ ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত মাদরাসা শিক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। দেশ-বিদেশে তার হাতেগড়া হাজার হাজার ছাত্র হাদিসের চর্চা ও গবেষণায় রত আছেন।

মাদরাসা সূত্রে জানা গেছে, কাতিয়া হুজুরের জানাযা আজ রাত ৯টায় সিলেট গোটাটিকর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এতে হুজুরের ছাত্র-শিক্ষকসহ সকল ধর্মপ্রাণ মুসলামনদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ