মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

এবারও বাড়লো না ঈদের ছুটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আসন্ন ঈদুল আযহার ছুটি আর বাড়ছে না। ৩ দিনই বহাল থাকছে। শোনা যাচ্ছিলো, ঈদের সরকারি ছুটি ৩ দিন থেকে বাড়িয়ে ৬ দিন করা হবে। কিন্তু শেষ পর্যন্ত মন্ত্রিপরিষদে প্রস্তাবটি পাশ হয় নি।

জানা যায়, সোমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব উপস্থাপনের কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

মন্ত্রিসভার বৈঠক শেষে এ বিষয়ে জানতে চাওয়া হলে সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ছুটি বাড়ানোর বিষয়ে আজকের বৈঠকে কোনো আলোচনা হয়নি। ফলে আপাতত ঈদের সরকারি ছুটি তিনদিনই থাকছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) বিভিন্ন কারণ দেখিয়ে ঈদের ছুটি ৬ দিন করার সুপারিশ করে।

তারা দুই ঈদের ছুটি ৩ দিন করে ৬ দিন বাড়িয়ে নৈমিত্তিক ছুটি ২০ দিনের পরিবর্তে ১৪ দিন করতে বলেছিল। কিন্তু নীতি-নির্ধারণী সিদ্ধান্তের বিষয় হওয়ায় এ বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত প্রয়োজন।

কিন্তু তার আগে বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে কিনা সে বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন নেয়া  দরকার। তাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। কিন্তু সেটি সোমবার পর্যন্ত ফেরত আসেনি।

বাংলাদেশে আগামী ২ সেপ্টেম্বর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা পালিত হবে। না বাড়লে এবার ঈদের ছুটি ১ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ৩ সেপ্টেম্বর।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ