মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

অসাম্প্রদা‌য়িক দেশ গড়ার আহ্বান কাদেরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জাতীয় কব‌ি কা‌জী নজরুল ইসলা‌মের ৪১তম মৃত্যুবা‌র্ষিকী‌তে অসাম্প্রদা‌য়িক দেশ গড়ার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের। রবিবার সকাল সাড়ে ৭টায় জাতীয় কবি কাজী নজরুলের সমাধীতে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে এই আহ্বান জানান তিনি।

সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ নির্মূল করতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যে অঙ্গীকার নিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল সেই একই চেতনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে। এছাড়া, কবি কাজী নজরুল ইসলাম চর্চা ছাড়া সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ নির্মূল করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি। এ সময় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে নজরুল ভক্ত, শুভানুধ্যায়ী ও দেশের বিবেকবান মানুষদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কা‌দের।

এতে আরও উপ‌স্থিত ছি‌লেন, আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন না‌ছিম, এনামুল হক শামীম, খা‌লিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংস্কৃ‌তিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ