শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ফরাসি প্রেসিডেন্টের সাজগোজের খরচ ৩ মাসে ২০ লক্ষ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তিন মাসে ফরাসি প্রেসিডেন্টের সাজগোজের খরচ ২৬ হাজার ইউরো। টাকার হিসেবে যা প্রায় ২০ লক্ষের কাছাকাছি। সাজগোজের জন্য এই আকাশছোঁয়া খরচের জেরে ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ।

সংবাদমাধ্যমের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে বা বিদেশ সফরে গিয়ে সাধারণত মেকআপ শিল্পীর সাহায্য নেন রাষ্ট্রনেতারা। তেমনই প্রেসিডেন্ট মাক্রনেরও ব্যক্তিগত মেকআপ শিল্পী রয়েছেন। একটি ফরাসি পত্রিকায় প্রকাশিত খবর, প্রেসিডেন্টের দফতর থেকেই জানানো হয়েছে সাজগোজের পিছনে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেন দেশের তরুণ প্রেসিডেন্ট।

এই খবর প্রকাশিত হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। বাজেট বরাদ্দে ছাঁটাইয়ের পরে গত কয়েক সপ্তাহ ধরে ক্রমশ নীচের দিকে নেমেছে মাক্রনের জনপ্রিয়তা। তার মধ্যে ব্যক্তিগত সাজগোজের পিছনে এই বিপুল খরচের তথ্য বিপদ বাড়িয়েছে মাক্রনের।

তবে স্থানীয় ওই পত্রিকাটির দাবি, মাক্রনের তুলনায় ঢের বেশি ছিল সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সাজগোজের খরচ। মাসিক বেতন ১০ হাজার ইউরো দিয়ে নিজের জন্য এক জন মেকআপ শিল্পী নিয়োগ করেছিলেন ওলাঁদ।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ