মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

নীলফামারীতে বন্যাদুর্গতদের মাঝে ছাত্র মজলিসের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ নীলফামারীর ডিমলা উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হকের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল নীলফামারীর ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হক বলেন, দেশের বন্যাদুর্গত এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। বিশেষ করে দূরবর্তী চরাঞ্চলের দুর্গত মানুষের খোঁজই কেউ  নিচ্ছে না।

তিনি আরো বলেন, সরকার বন্যাদুর্গত মানুষের জন্যে প্রয়োজনীয় ত্রাণ সরবারহ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ অবস্থায় সমাজের সামর্থবান সকলকে দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে যেতে হবে।

জেলা সভাপতি সরোয়ারুল আলম বাবু ও সেক্রেটারী আব্দুল আহাদ সোহাগের তত্ত্বাবধানে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ মনির হোসাইন, নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি শাব্বীর আহমাদ, ঢাকা মহানগরী উত্তর অফিস ও বায়তুল মাল সম্পাদক কাজী জহিরুল ইসলাম, নীলফামারী সরকারী কলেজ শাখা সভাপতি, মুহাম্মদ নাজমুল হক, মোজাম্মেল হক, রজব আলী,আব্দুল্লাহ প্রমুখ।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ