মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

আওয়ামী লীগ নেতারা আদালতের অবমাননা করছেন: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের সমালোচনা করে আওয়ামী লীগ আদালত অবমাননা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী। তিনি বলেন, ‘রায় নিয়ে আওয়ামী লীগের নেতারা যে ধরনের কথাবার্তা বলছেন এবং যা করছেন তা আদালত অবমাননার শামিল। তাদের প্রত্যেকটি নেতা প্রধান বিচারপতিকে লক্ষ্য করে অশালীন ভাষায় কথাবার্তা বলছে। সম্পূর্ণ বেআইনি ভাষায় তারা কথা বলছে।’

শনিবার (২৬ আগস্ট) জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ষোড়শ সংশোধনীর রায়ের পর বিএনপি যে স্বপ্ন দেখেছিল সেটি উল্টে গেছে-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর এমন বক্তব্যের সমালোচনায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,‘আওয়ামী লীগের নেতারা যে কথাগুলো বলছেন, আমার মনে হয় তারা নিজেই জানে না তারা কী বলছেন। এ রায়ের পর তাদের আসল চেহারা বেরিয়ে গেছে। জনগণ সেটা বুঝতে পেরেছে। এই কারণেই তারা এসব অমূলক কথা বলছে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ