মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

নড়াইলে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদুল হোসেন মোল্লাকে (৪৮) গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

জানা যায়, উপজেলার গাজিরহাট বাজারের বাগানবাড়িতে ঘুমান্ত অবস্থায় দুর্বৃত্তরা তাকে গুলি করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ওসি মো. সমশের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নাহিদ মোল্লা হামিদপুরের মৃত আব্দুল হামিদের ছেলে। সিলিমপুরে তার বাড়ি রয়েছে। হামিদপুর সংলগ্ন গাজিরহাটেও তিনি একটি বাড়ি করেছেন। এই বাড়িতে তিনি মাঝে মাঝে এসে থাকতেন। বৃহস্পতিবার রাতেও তিনি এখানে ছিলেন। এই বাড়ির দোতলায় তিনি ছিলেন। শুক্রবার ভোর ৫টার দিকে দুর্বৃত্তরা জানালা দিয়ে তাকে গুলি করে। এরপর লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগ থেকে কর্তব্যরত চিকিৎসক নাহিদ মোল্লাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ