মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

‘ষোড়শ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে তা সঠিক নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ষোড়শ সংবিধান সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায় আমরা সমর্থন করি না। এই রায় সঠিক না। বঙ্গবন্ধু যে সংবিধান করেছে তার সঙ্গে এ রায় সঙ্গতিপূর্ণ না। এ রায় তার থেকে বিচ্যুতি। আমরা সুপ্রিম কোর্টকে শ্রদ্ধা করি। এটা একটা প্রতিষ্ঠান। সুপ্রিম কোর্টের রায়ে প্রধান বিচারপতি যে সকল কথা বললো এটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।

তিনি আরো বলেন, সুপ্রিম কোর্ট যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা বলছে, পৃথিবীর মাত্র কয়েকটি দেশে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রয়েছে। জাপান, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা সব জায়গায় সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রেসিডেন্ট, পার্লামেন্ট মেম্বার, মন্ত্রী প্রাইম মিনিস্টার সকলেই পার্লামেন্টের নিকট দায়বদ্ধ। সকলকে জবাদিহী করতে হবে। কিন্তু বাংলাদেশে তার ব্যতিক্রম হয়েছে।

শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাসের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জয়দেব নন্দী, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান প্রমুখ।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ