মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

যৌন হয়রানি অভিযোগে খুলনা বিশ্ববিদল্যায় অধ্যাপক বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে যৌন হয়রানির অভিযোগে বহিস্কার করা হলো।

বৃহস্পতিবার রাতে গণিত বিভাগের অধ্যাপক মো. শরিফ উদ্দিনকে বহিষ্কারের আদেশ দেয়া হয়।

বুধবার খুবি'র সিন্ডিকেটের ১৯২তম সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে চাকরিচ্যুত করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় রেজিস্ট্রার কার্যালয়ের এক অফিস আদেশে ওই শিক্ষককে এ চাকরিচ্যুতির বিষয়টি জানানো হয়েছে।

ওই অফিস আদেশে বলা হয়, 'আপনার (অধ্যাপক শরীফ) বিরুদ্ধে গণিত ডিসিপ্লিনের জনৈক ছাত্রী কর্তৃক যৌন হয়রানির আনীত অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত যৌন নিপীড়ন অভিযোগ কমিটির কাছে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এ প্রেক্ষিতে আপনার কৃত অপরাধের ধরন, গুরুত্ব ও মাত্রা বিবেচনায় রেখে 'উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নীতিমালা, ২০০৮' এর ৬.৩ (ঝ) নং ধারা অনুযায়ী আপনার নৈতিক অসচ্চরিত্রতার দায়ে অত্র বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে চাকুরিচ্যুত করা হলো।

উল্লেখিত আদেশের স্মারক নং খুবি/প্রশা-নি-১৬২/৯৯,তারিখ ২৪-৮-১৭।

খুলনায় মাদরাসা উপাধ্যক্ষকে গলা কেটে হত্যা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ