মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

ঠিকাদারের অনিয়ম রুখতে ছদ্মবেশে ঘুরছেন পৌর মেয়র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উন্নয়ন কাজ পর্যবেক্ষণ করতে ছদ্মবেশ ধরে ঘুরে ফিরছেন এক মেয়র। শেষ পর্যন্ত তার ছদ্মবেশের খবর প্রচার হয়ে গেছে।

চুয়াডাঙ্গা পৌর এলাকায় চলমান উন্নয়নকাজে ঠিকাদারের অনিয়ম রুখতে নির্মাণ শ্রমিকের ছদ্মবেশে ধরে কাজ দেখেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। তিনি গত কয়েকদিন ধরে পৌর এলাকার মহিলা কলেজপাড়া, হাজরাহাটি, বুজরুকগড়গড়িসহ কয়েকটি স্থানে চলমান উন্নয়নকাজ পর্যবেক্ষণ করেন।

এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর সাংবাদিকদের নজরে আসে বিষয়টি।

চুয়াডাঙ্গা পৌর সভা সূত্র জানায়, গত ২৫ জুলাই চুয়াডাঙ্গা পৌর এলাকায় ২৫ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের অর্থায়নে এ কাজের মধ্যে রয়েছে ১৪ দশমিক ৭৬ কিলোমিটার রাস্তা উন্নয়ন, ১৫ দশমিক ১৪ কিলোমিটার ড্রেন নির্মাণ ও ১০৮টি সড়কবাতির পোল স্থাপন। ইতিপূর্বে একযোগে এত বড় কাজ চুয়াডাঙ্গা পৌরসভা করতে পারেনি।

একটি সূত্র জানায়, পৌরসভার এ উন্নয়নকাজে সংশ্লিষ্ট ঠিকাদার যাতে কোনো অনিয়ম করতে না পারে, সেজন্য কখনো নির্মাণ শ্রমিক কখনো রিকশা চালকের ছদ্মবেশে সম্প্রতি পর্যবেক্ষণে নামেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী। তিনি জরাজীর্ণ পোশাকে গামছা দিয়ে মুখ ঢেকে শ্রমিকদের সাথে কাজে যোগ দেন। ছদ্মবেশের বিষয়টি মঙ্গলবার প্রকৃত নির্মাণ শ্রমিকরা বুঝতে পারলে বিষয়টি জানাজানি হয়।

এ বিষয়ে পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জানান, ‘বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রায়ই শোনা যায়, ঠিকাদারদের অনিয়মের কারণে সেসব কাজ যথাযথভাবে সম্পন্ন করা হয় না। আমার পৌর এলাকায় যাতে এ ধরণের অনিয়ম না হয়, সেজন্যই আমি নিজে ছদ্মবেশের আশ্রয় নিই।

কাতারে টুপির ডিজাইনে ফুটবল স্টেডিয়াম!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ