মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

একটা মানুষও ঘরহারা থাকবে না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, ‘একটা মানুষও ঘরহারা থাকবে না। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বন্যার্তদের পুর্নবাসন করা হবে। তাদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া হবে।’

এ সময় তিনি সব সময় বন্যাদুর্গত মানুষের পাশে থাকার আশ্বাস দেন।

রবিবার (২০ আগস্ট) দিনাজপুরের বিরল উপজেলার তেঘড়া উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, ‘বন্যার পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করার জন্য ১৫ লাখ মেট্রিকটন খাদ্য ক্রয়ের প্রক্রিয়া শুরু হয়েছে।’

বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে রবিবার সকালে দিনাজপুর আসেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে দশটায় তিনি হেলিকপ্টারে করে দিনাজপুর জেলা স্কুল মাঠে অবতরণ করেন। এরপর দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। সেখান থেকে বিরল উপজেলার তেঘড়া উচ্চ বিদ্যালয় মাঠে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি।

বিকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাঙ্গারাণী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে ত্রাণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ