শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

পাকিস্তানে ইসলামি নেতা মাওলানা আতাউল্লাহকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের খাইবার পাখতুনখাঁ প্রদেশের নেতা মাওলানা আতাউল্লাহ খানকে হত্যা করেছে।

শনিবার ভোরে তার উপর এক দল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর ডনের

পুলিশের ভাষ্যমতে, আজ ভোরে ফজর নামাজ পড়ে বাড়ি ফেরার পথে অজ্ঞাত কিছু মটর সাইকেল আরোহী তাকে হামলার লক্ষবস্তু বানায়।

মাওলানা আতাউল্লাহ শাহ’র জন্মস্থান পিনালায়। তবে গত কয়েকবছর যাবত তিনি ডেরা ইসমাইল খানে বসবাস করছিলেন। তিনি সেখানকার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তাকে জমিয়তে উলামায়ে ইসলামের আমির মাওলানা ফজলুর রহমানের খুবই কাছের ও আস্থাভাজনদের মধ্যে ধরা হত।

পুলিশ ঘটনা তদন্তে অনুসন্ধান অভিযান চালিয়ে যাচ্ছে।

কোন পথে পাকিস্তান?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ