সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কুরবানি দিয়েই বন্যার্তদের সাহায্য করবেন ওমর সানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ব্যাপক সমালোচনার মুখে নিজের ‘কুরবানি’ বিষয়ক ঘোষণার ব্যাখ্যা দিলেন বাংলা চলচ্চিত্রের নায়ক ওমর সানী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের লাইভে এসে তিনি তার পূর্বের ঘোষণার ব্যাখ্যা দেন।

আজ (শনিবার) বিকেলে তিনি তার অফিসিয়াল ফ্যান পেইজ থেকে লাইভে আসেন।

তিনি বলেন, ‘আমি বলেছিলাম যে আমি এবার কুরবানি করবো না। আসলে আমি কুরবানির জন্য কাউকে নিরুৎসাহিত করছি তা কিন্তু না। আমি সবসময় গরু কোরবানি দেই। আমার ভাগ্যে তাই জোটে। তবে এবার আমার দুই সন্তানের জন্য দুটি খাসি কোরবানি করব। তবে সেটা আমার আগের বক্তব্যে আসে নি। তাই আপনারা যারা সমালোচনা করেছেন যে আমি কোরবানিকে একদম টোটালি অফ করছি তা কিন্তু না।’

‘যারা ‍কুরবানি না দিয়ে বন্যার্তদের সাহায্য করতে বলছে তাদের মতলব ভালো না’

ওমর সানী আরও বলেন, ‘আমি অবশ্যই কুরবানির পক্ষে। দেখুন কুরবানিতে গরু বা উটের জায়গায় একটা খাসিও কুরবানি দিতে পারি। তাই সেটার অংশ যদি কিছু টাকা বন্যা দুর্গতের জন্য খরচ করতে পারি সেটা খারাপ হবে না কিন্তু। তার জন্য আপনারা কেউ ভাবেন না যে আমি কুরবানির জন্য নিরুৎসাহিত করছি। কারণ কুরবানি আল্লাহর হুকুম। যাদের সামর্থ্য আছে তাদের কোরবানি করতে হবে।

তিনি কুরবানির বিষয়টি উপভোগ করেন এবং কুরবানি সব কাজ নিজে করেন বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, আসন্ন ঈদে কুরবানি না করে সেই টাকা বন্যা দুর্গতদের মানুষের জন্য দান করার ঘোষণা দিয়েছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। ঘোষণার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। সমালোচনার প্রেক্ষিতে নিজের বক্তব্যের ব্যাখ্যা তুলে ধরেন তিনি।

ভিডিও দেখুন :

https://www.facebook.com/officialomarsani/videos/1425481717520592/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ