সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

কেনো বোরকা পরে পার্লামেন্টে গেলেন অস্ট্রেলিয়ান সিনেটর পোলিন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অস্ট্রেলিয়ান সিনেটর পোলিন হ্যানসন বোরকা পরে পার্লামেন্ট ভবনে যাওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তিনি আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) অস্ট্রেলিয়ান পার্লামেন্ট ভবনে যান।

মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত সিনেটর পোলিন দীর্ঘদিন যাবত সম্পূর্ণ মুখঢাকা বোরকা নিষিদ্ধের দাবি জানিয়ে আসছেন। তার মতামতের পক্ষে সমর্থন লাভের জন্য তিনি এমন কাজ করেছেন।

পোলিন হ্যানসন অস্ট্রেলিয়ার মুসলিম ও ইমিগ্রেশন বিরোধী দল ‘অন নেশন পার্টি’র নেত্রী। আজ পার্লামেন্টের বিরতির ১০ মিনিট পূর্বে তিনি বোরকা পরেন পার্লামেন্টে আসেন। এ সময় তিনি জাতীয় নিরাপত্তার স্বার্থে তার বোরকা নিষিদ্ধের দাবি পুনর্ব্যক্ত করেন।

[caption id="attachment_47599" align="alignnone" width="500"] পোলিনের মুসলিম বিদ্বেষী একটি পোস্টার।[/caption]

পোলিনের এমন কাজের পর অস্ট্রেলিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে।

অস্ট্রেলিয়ান পুরুষরা শুক্রানুশূন্য; নারীদের প্রয়োজন মুসলিম পুরুষ

অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল জর্জ ব্রান্ডিস ড্র সিনোটর পোলিনের সমালোচনা করে বলেছেন, ‘তার সরকারের উচিৎ হবে বোরকা নিষিদ্ধ করা।’

তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার অর্ধ মিলিয়ন মানুষ ইসলামে বিশ্বাসী। তাদের অধিকাংশই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আদর্শ নাগরিক হিসেবে বিবেচিত। এমন আইন তাদেরকে বিব্রত করবে।’

সূত্র : দৈনিক সাবাহ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ