মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

মুক্তামণির অস্ত্রোপচার সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১১টা ২০ মিনিটে দিকে তার ডান হাতে অস্ত্রোপচার শেষ হয়।

বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে (নিবির পর্যবেক্ষণ কেন্দ্র) রাখা হয়েছে।

বার্ন ইউনিটের একজন আবাসিক চিকিৎসক যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে অস্ত্রোপচার বিষয়ে চিকিৎসক বোর্ডের প্রধান পরে এ নিয়ে ব্রিফিং করবেন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এই চিকিৎসক।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের তৃতীয় তলার অপারেশন থিয়েটারে মুক্তামণির অস্ত্রোপচার শুরু হয়।

তার অপারেশন ঘিরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে অত্যাধুনিক সরঞ্জামসহ মনিটর বসানো হয়।

মুক্তামণির ডান হাতের রক্তনালীতে থাকা টিউমার অপারেশন করা হবে বলে গত মঙ্গলবার জানিয়েছিলেন ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকরা।

বয়োপসি রিপোর্ট পর্যবেক্ষণের পর ঢামেকের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছিলেন, ভালো লক্ষণ যে মুক্তামনির শরীরে ক্যানসার ছড়ায়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ