মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

দেশে ফিরলেন সিদ্দিকুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের চেন্নাইয়ে চোখের চিকিৎসা শেষে দেশে ফিরলেন সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান। আজ বিকেল ৩টার দিকে তাকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

এসময়  সিদ্দিকুরের সাথে ছিলেন তার পরিবারের সদস্যসহ জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকরা। পরে বিকেল সাড়ে ৪টার দিকে বিমানবন্দরের টার্মিনাল-১ এর ভেতরে সাংবাদিকদের সাথে কথা বলেন সিদ্দিকুর রহমান।

সিদ্দিকুর রহমান সাংবাদিকদেরকে জানান, তিনি এখন মোটামুটি সুস্থ । পুরোপুরি সুস্থ হতে আরও বেশ কিছু সময় লাগতে পারে।

তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘ আমি সরকারকে ধন্যবাদ জানাই। আমার সামর্থ্য ছিল না দেশের বাইরে গিয়ে চিকিৎসা করানোর। সরকার আমার পাশে দাঁড়িয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আমার খোঁজ নিয়েছেন।’

উল্লেখ্য, রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে গত ২০ জুলাই শাহবাগে আন্দোলনে গিয়ে চোখে মারাত্মক আঘাত পান সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা শেষে গত ২৭ জুলাই উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতে যান। ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে সিদ্দিকুরের চিকিৎসার ব্যবস্থা করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ