মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

গানের অনুষ্ঠানে এসে গণধর্ষণের শিকার বাউল শিল্পী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাভারের আশুলিয়া একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে এক বাউল শিল্পী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বাউল শিল্পী আশুলিয়া থানায় মামলা করেছেন।

পুলিশ জানায়, ওই শিল্পীর বাড়ি নারায়ণগঞ্জে। আশুলিয়ার অপর এক নারী বাউলের মাধ্যমে বুধবার রাতে গান গাওয়ার জন্য তাকে ভাড়া করে আশুলিয়ার আউকপাড়া এলাকার কয়েকজন যুবক। রাতে গানের আসরের বদলে ওই যুবকরা বাউল শিল্পীর হাত-পা বেঁধে ধর্ষণ করে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল জানান, গানের আসরের কথা বলে ডেকে নিয়ে ৭-৮ জন যুবক ওই শিল্পীকে ধর্ষণ করেছে। তবে তিনি অভিযুক্তদের সঠিক পরিচয় জানাতে পারেননি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ