বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

১ বছর ইসলামের দাওয়াত দিবেন অনন্ত জলিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলা ছবির নায়ক অনন্ত জলিল তার জীবন পরিবর্তন করে ধর্মীয় কাজে সময় দিচ্ছেন। এ বছরের শুরুতে তিনি পবিত্র মক্কা শরীফে গিয়েছিলেন ওমরাহ করতে। ফিরে এসে যোগ দিয়েছেন তাবলিগ জামায়াতে। এর মাধ্যমে তিনি যুব সমাজকে ধর্মের পথে, ইসলামের পথে আসার জন্য দাওয়াত দিচ্ছেন। অনন্ত জলিলের ধর্মের দিকে এই আকর্ষণকে ফোকাস করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

বুধবার তিনি এএফপি’কে বলেছেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশের যুব সমাজকে তিনি ধর্মীয় বিশ্বাসের দিকে আহ্বান করবেন তার খ্যাতি বা জনপ্রিয়তাকে ব্যবহার করে।

অনন্ত জলিলকে দেখার জন্য রাস্তায় ভিড় করেন তার হাজার হাজার ভক্ত। পাগড়ি ও লম্বা পাঞ্জাবি পরা তার ছবি সামাজিক মিডিয়ায় ভাইরাল হয়। তিনি এএফপি’কে বলেছেন, এরই মধ্যে যোগ দিয়েছেন তাবলিগ জামায়াতে। এর আগে এ বছরের শুরুতে তিনি ওমরাহ পালন করেছেন।

অনন্ত জলিলের ভাষায়- আমাদের জীবন দিয়েছেন আল্লাহ। এই পৃথিবীতে পাঠানোর প্রধান কারণ হলো তার ইবাদত করা। আমি মক্কায় এটা শিখতে পেরেছি। যদি আমি যুব সমাজের মাঝে ইসলাম প্রচার করি তাহলে তারা আল্লাহকে মেনে চলবে। মহানবী হযরত মুহাম্মদ সা. কে অনুসরণ করবে। দিনে ৫ বার নামাজ আদায় করবে।

অনন্ত জলিল বলেছেন, আগামী এক বছর তিনি ইসলাম প্রচারে ব্যবহার করবেন।

দাওয়াত ও তাবলীগের কাজে রবীন্দ্র সরোবরে অনন্ত জলিল

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ